চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়িতে তল্লাশি করে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।






