রাজনীতি

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব: দেলোয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব। তবে মাগুরা মার্কা নির্বাচন হলে জনগণ ফলাফল মেনে নিবেনা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর এসব কথা বলেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আশা করি ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু থাকবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছ; যা বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিএনপি, জামায়াতসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপনির্বাচনে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেষ হয়েছে সব ধরনের প্রচার-প্রচারণা।

এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন

নিউজ ডেস্ক:

Leave a Reply