সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের মধ্যে ৮ নম্বর টিম রাজারামপুর, হাজিপাড়া, মাদ্রাসা ও আশপাশের এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো, ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ সময় স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার কর্মচারীরা অংশ নেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ জন্য তাঁরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজ ডেস্ক:

Leave a Reply