বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর করিম বাজার এলাকায় মো. সোহরাবের বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল আলিমের হেফাজত থেকে ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলিম কানসাট ইউনিয়নের কলকলিয়া বিয়েন বাজার এলাকার মো. মর্তুজার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।






