সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গান পাউডার সদৃশ ১১ দশমিক ৮ কেজি সাদা পাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় দুটি হাসুয়াও জব্দ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় এ অভিযান চালায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার করা আলামত নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply