সারাদেশ

পোলে উঠেই শেষ! তার কাটতে গিয়ে প্রাণ গেল সাইদুরের

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি আগে অমল নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সাইদুর রহমান নাম ধারণ করেন বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে সাইদুর রহমানকে নয়াপাড়া এলাকার দক্ষিণে, বৈদ্যুতিক তার কেটে নেওয়ার উদ্দেশ্যেই তিনি সেখানে উঠেছিলেন। একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। কীভাবে এবং কী উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক পোলে উঠেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাদের ধারণা, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কারও জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এদিকে বৈদ্যুতিক লাইনের মতো ঝুঁকিপূর্ণ স্থাপনায় উঠে তার কাটার চেষ্টা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এ ঘটনাটি তারই একটি দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

Leave a Reply