ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে আখাউড়া পৌরসভার দুর্গাপুর এলাকার খড়মপুর মাজার গেটসংলগ্ন দুর্গাপুর-খড়মপুর সড়কের পাশে মাইশা ফার্মেসির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন ভূইয়া (২৭), পিতা মৃত ফিরোজ মিয়া, সাং কাশিনগর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং সুমন মিয়া (৩৫), পিতা মোহাম্মদ আলী ওরফে টেপা, সাং আজমপুর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মনজুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই ব্যক্তির হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসরামের সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
Home » আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
এ সম্পর্কিত আরও পড়ুন
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৪
October 17, 2026
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
October 17, 2026
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
October 16, 2026
চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার
October 16, 2026






