আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, বৃহঃপতিবার..
আমবাড়ী মহিলা কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর এর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান–২০২৬ এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।
নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি , মেসার্স যমুনা অটো রাইস ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী জনাব মোঃ শাহেদ আলী শাহ, সভাপতি আমবাড়ী মহিলা কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান অধ্যক্ষ আমবাড়ী মহিলা কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ তারিকুল ইসলাম শাহ, শিক্ষানুরাগী, সমাজসেবক।
এবং জনাব মোঃ জয়নাল আবেদীন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ।






