আইন-আদালত

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ৩ মাসের কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দল্লা মিশনপাড়া গ্রামের মো. ফিরোজের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ১ গ্রাম গাঁজা দখলে রাখা ও সেবনের অভিযোগে মো. ফিরোজ (৪০) এবং মো. হুমায়েন আহমেদ (৩০)কে আটক করা হয়।

 

পরে পুলিশ বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে উভয়কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

অভিযানে ১ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের একটি কলকী, একটি স্টিলের চামুচ ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. ফিরোজ (৪০) দল্লা মিশনপাড়া গ্রামের মো. লিয়াকত হোসেনের ছেলে এবং মো. হুমায়েন আহমেদ (৩০) পূর্ব দল্লা মিশনপাড়া গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। তারা উভয়েই চিরিরবন্দর উপজেলার বাসিন্দা।

Leave a Reply