রাজনীতি

সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা

দেশের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা, শেরপুর, খুলনা, কুষ্টিয়া ও সিলেট। এর মধ্যে সিলেট জেলার পাশাপাশি সিলেট মহানগরেরও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দিয়েছেন। সেই সঙ্গে ঘোষিত এসব জেলা ও মহানগর কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে।

এর মধ্যে সিলেট মহানগরে যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।

অন্যদিকে সিলেট জেলায় মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। এই কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

এদিকে খুলনা জেলায় যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম

অন্যদিকে কুষ্টিয়া জেলায় ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

এ ছাড়া সাতক্ষীরা জেলায় যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে হাফিজুর রহমান মুকুলকে। পাশাপাশি কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল আলম বাবু। নবগঠিত এই কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

এদিকে শরীয়তপুর জেলায় জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি ও নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম। এ ছাড়া মুন্সীগঞ্জ জেলায় মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।

অন্যদিকে শেরপুর জেলায় যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মো. আতহারুল ইসলাম আতাকে। এ ছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্বভার পেয়েছেন মো. শওকত হোসেন। নবগঠিত এই কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।

নিউজ ডেস্ক:

Leave a Reply