মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং–ঢাকা-২৪০৫) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ফেডারেশনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতারা এতে অংশ নেন।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের নতুন কার্যকরী সভাপতি মো. আজিজ ব্যাপারী, সহসভাপতি বশিরুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের কল্যাণ এবং পরিবহন শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।






