খেলাধুলা

‘চোর’ অপবাদ নিয়ে মাঠ ছাড়লেন নাকভি

এবারের নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্বাভাবিকভাবেই মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি। তবে তার হাত থেকে ট্রফি নেয়নি ভারতের মেয়েরা। ছেলেদের পর পাকিস্তানি ব্যক্তিত্বের হাত থেকে ট্রফি না নেওয়ার নীতি অনড় থাকলো ভারতের নারী ক্রিকেটাররা। তবে মাঠ ছাড়ার সময় চোরের অপবাদ পেয়েছেন নাকভি।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। কিন্তু টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে নামেননি তাদের খেলোয়াড়রা।

Harmanpreet Kaur and Chamari Athapaththu pose with the trophy, Dubai, September 12, 2026

এ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রধিান কোচ অমল মজুমদার বললেন, ‘ভারত এখন আনুষ্ঠানিকভাবে (এশিয়া কাপ) চ্যাম্পিয়ন। ট্রফি নিল নাকি নিল না, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই সিদ্ধান্ত (নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার) বিসিসিআই-র। আমাদের এনিয়ে কিছু বলার নেই।’

ম্যাচ শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক পর শ্রীলঙ্কা দলকে রানার্সআপ চেক ও মেডেল দেন নাকভি। শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরপর নাকভি স্টেডিয়াম ছাড়েন।

Deepti Sharma got Chamari Athapaththu and Vishmi Gunarathne in one over, India vs Sri Lanka, final, Women's T20 Asia Cup, Dubai, September 13, 2026

এ সময় গ্যালারি থেকে প্রতিক্রিয়া জানিয়েছে ভক্ত-সমর্থকরা। স্টেডিয়ামের একাংশ থেকে নাকভিকে ‘ট্রফি চোর’ বলে চিৎকার করে ডাকছিল তারা। এই অপবাদের পরও শান্ত মেজাজেই মাঠ ছাড়তে দেখা গেছে এশিয়ান ক্রিকেট সংস্থার প্রধানকে।

এর আগে গত বছর ভারতের পুরুষ দল নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায়। এখনও তারা ট্রফি হাতে পায়নি। এসিসির দপ্তরে রাখা আছে সেটি। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে উদযাপন করেছিল।

নিউজ ডেস্ক:

Leave a Reply