এবারের অমর একুশে বইমেলায় জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের সম্মুখ সারির নির্ভীক যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম সৌরভের রচনায় এবং ওমর ফারুকের সম্পাদনায় প্রকাশিত বই ‘তুমি কে আমি কে’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুজ জাহের, সালিহা পাবলিকেশনের স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া মামুন, নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।






