সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, তাকে বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন। দুদক ছাড়াও তিনি একাধিক মামলার আসামি। এখনো সিদ্ধান্ত হয়নি কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। একই মাসের ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।






