রাজধানী

মিরপুরের লালকুঠি তৃতীয় কলোনিতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুরের লালকুঠি তৃতীয় কলোনিতে বাউসার দোকানের পাশের একটি বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দারুস সালাম থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply