রাজধানী

রাজধানীর দিয়াবাড়ি এলাকার কুখ্যাত ও চিহ্নিত সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে হাজী জহির গ্রেপ্তার

ঢাকা-১৪ আসনের আলোচিত ব্যক্তি জহিরুল ইসলাম ওরফে হাজী জহিরকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, তাকে মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ৩১ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দারুস সালাম থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এছাড়া তিনি ৫ আগস্টের মিরপুর মডেল থানার একটি হত্যা মামলারও আসামি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, হাজী জহিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল, চাঁদাবাজি, কিশোর গ্যাংকে মদদ দেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি এবং আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া বাকি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক:

Leave a Reply