বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলী আকবর খান। পুলিশ সদর দপ্তরের ০১ জুন ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
পুলিশ প্রশাসনের অভ্যন্তরে তাকে একজন দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন। তার এই নতুন দায়িত্বকে কেন্দ্র করে সিআইডি কার্যক্রমে আরও গতি, শৃঙ্খলা ও আধুনিকায়নের প্রত্যাশা দেখা দিয়েছে।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলী আকবর খান। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী এই কর্মকর্তা কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে রেঞ্জ পুলিশ, পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ গুরুত্বপূর্ণ দপ্তরে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশে-বিদেশে একাধিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ইতালিতে “Promoting Regular and Legal Migration, Preventing Human Trafficking, Discouraging Irregular Migration and Repatriating Irregular Migrants” এবং মালদ্বীপে “Trafficking in Persons and Smuggling of Migrants (TIP/SOM) Data Collecting for South Asia” শীর্ষক কর্মশালা বিশেষভাবে উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞ নেতৃত্ব ও দূরদর্শী ব্যবস্থাপনায় সিআইডির তদন্ত কার্যক্রম আরও গতিশীল, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী হয়ে উঠবে।
Home » সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলী আকবর খান
সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলী আকবর খান
the authorনিউজ ডেস্ক:
All posts byনিউজ ডেস্ক:
এ সম্পর্কিত আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
জুন ২৩, ২০২৬






