রাজধানী

মিরপুরে কাসেমী কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজধানীর মিরপুর দারুস-সালাম থানাধীন হরিরামপুর ৮২/২ এলাকায় অবস্থিত কাসেমী কিন্ডারগার্টেন ও হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, উপদেষ্টা, কাসেমী কিন্ডারগার্টেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এইচ. এম. রমজান পাশা, উপদেষ্টা, কাসেমী কিন্ডারগার্টেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাআদ উদ্দিন আসসাদ ফাইয়াজ, পরিচালক, কাসেমী কিন্ডারগার্টেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. এইচ. এম. রমজান পাশা বলেন, “বর্তমান সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা দিন দিন কমে যাচ্ছে। একটি সুন্দর সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের মাঝে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। শিক্ষা এমন হতে হবে, যা মানুষকে আলোকিত ও সমাজকে কল্যাণমুখী করে তোলে।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও ভালো ফলাফলে অনুপ্রাণিত করতেই প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply