সারাদেশ

কাহারোলে অ্যাম্বুলেন্স-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

দিনাজপুরের কাহারোল উপজেলা উপজেলার ১৬ মাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Anam Jute Products Ltd. এর সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, অসাবধানতা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও কার্যকর তদারকির দাবি জানান।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply