রাজধানী

নিম্ন আয়ের শ্রমিকদের পাশে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন: ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন মানবিক এই উদ্যোগটি রাজধানীর বাংলা মটরে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠন হিসেবে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিম্ন আয়ের বহু শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং সবাইকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জননেতা মির্জা আব্বাস, এমপি, এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, সহ-সভাপতি মেহেদী আলী খান, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply