রাজধানী

বিএনপির বিজয়: বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের দোয়া ও মিলাদ মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে বিজয় অর্জন করায় মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫-এর উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সোমবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, উপব্যবস্থাপক আব্দুর রহিম, উপব্যবস্থাপক খালেদুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক মো. জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক সৈয়দ লিয়াকত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন। এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত সরকারের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দীর্ঘ প্রায় ২০ বছর পর জাতীয় নির্বাচনে বিজয় অর্জনের মাধ্যমে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় আসার পথে অগ্রসর হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Leave a Reply