আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ২৩ সেনাসদস্যের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে আটকা পড়ে অন্তত ২৩ জন নৌ-সেনাসদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার (জানুয়ারি) ভোরে রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পশ্চিম বান্দুং অঞ্চলের পাসির লাঙ্গু গ্রামে এই প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে। নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গুল জানিয়েছেন, ইন্দোনেশিয়া-পাপুয়া নিউ গিনি সীমান্ত টহলের প্রশিক্ষণ চলাকালীন চরম আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে পড়লে ওই মেরিন সেনারা মাটির নিচে চাপা পড়েন।

পশ্চিম জাভার এই পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনায় সেনাসদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ২০ জন সাধারণ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছেন।reuters indo3

তবে নৌবাহিনী ঘোষিত ২৩ সেনাসদস্যের মৃত্যু এই তালিকার অন্তর্ভুক্ত কি না, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশসহ অন্তত ৮০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে নয়টি খননকারী যন্ত্র বা এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে।

reuters indo1

ইন্দোনেশিয়ায় গত দুই মাসে এটি দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক দুর্যোগ। এর আগে সুমাত্রা দ্বীপে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটেছিল এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

পশ্চিম জাভার এই সর্বশেষ ঘটনায় দেশের সামরিক বাহিনীর ওপর যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে বেসামরিক যাতায়াত সীমিত করা হয়েছে এবং লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

নিউজ ডেস্ক:

Leave a Reply