রাজধানী

জাতীয় নির্বাচনকালীন ঐক্য–২০২৬ ‘ইনসাফ মঞ্চ’-এর আত্মপ্রকাশ

জনগণের ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান, বাকস্বাধীনতা এবং সামাজিক ও রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে গঠিত জাতীয় নির্বাচনকালীন ঐক্য–২০২৬ ‘ইনসাফ মঞ্চ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের (ডিআইসি লাউঞ্জ, দ্বিতীয় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল। তিনি ইনসাফ মঞ্চের আহ্বায়ক এবং জনতার দল-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই ইনসাফ মঞ্চের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইনসাফ মঞ্চের নির্বাচনকালীন ঐক্য কার্যালয়ের ঠিকানাও জানানো হয়। কার্যালয়টি বনানীর ব্লক-জি এলাকায় অবস্থিত হাউজ নম্বর ১৮ (তৃতীয় তলা), রোড নম্বর ৮, ঢাকা-১২১৩।
সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বতন্ত্র প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply