জাতীয়

ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে কথা বলার ভ্যাট নিয়ে পিছু হটল এনবিআর

মানুষের তীব্র সমালোচনার মুখে ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল ফোনসহ বেশ কিছু পণ্য ও সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২২ জানুয়ারি) এ বিষয়ে ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘দ্য এক্সাইসেস অ্যান্ড সল্ট অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিনেন্স ২০২৫’ অধ্যাদেশ জারি করে। একই উদ্দেশ্যে কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কিছু প্রজ্ঞাপন জারি করে।

Leave a Reply