আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো রাজনৈতিক আন্দোলনের প্রতীক শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা। সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নামে জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকায়। মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, আগারগাঁও—সবকিছুই রূপ নেয় জনসমুদ্রে।
মানুষের বিশাল উপস্থিতি দেখে বিশ্লেষকরা বলছেন—সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসে এত বিশাল জনসমাগমে জানাজা খুবই বিরল। অনেকেই দাবি করছেন, গত এক দশকেও এত বড় উপস্থিতি দেখা যায়নি। হাদি, যিনি রাজনৈতিক আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন, গত ১৮ ডিসেম্বর চিকিৎসারত অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সারা দেশে প্রতিবাদ, শোক এবং আবেগের সৃষ্টি হয়। আজকের জানাজায় লাখো মানুষের উপস্থিতি সেই আবেগেরই বহিঃপ্রকাশ।
বাংলাদেশের অতীতেও বিশাল জনসমাগমে জানাজার উদাহরণ রয়েছে। তবে আজকের হাদির জানাজার ভিড় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ। উল্লেখযোগ্যভাবে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম আমীর আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় প্রায় পাঁচ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন; সেটি তখন দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম-জানাজা হিসেবে আলোচনায় ছিল। এবং
মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালের ২৫ জুন। তাঁর স্মরণে লস অ্যাঞ্জেলেসে যা জনসমাবেশ হয়েছিল, বিভিন্ন সূত্র অনুযায়ী সেখানে প্রায় ১০০,০০০–১৫০,০০০ মানুষ সমবেত হয়েছিল।
কিন্তু আজকের সমাগম দৃশ্যত সেই সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।
বিশ্ব ইতিহাসে বৃহৎ জানাজার তিন রেকর্ড:
বিদেশি ইতিহাস বিশ্লেষণে পাওয়া যায়— ভারতের সি.এন. আন্নাদুরাইনের মৃত্যুতে
১৯৬৯ উপস্থিতি: ১ কোটি ৫০ লাখ ।
ইরান আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির মৃত্যুতে ১৯৮৯ উপস্থিতি: আনুমানিক ১ কোটি।
ভ্যাটিকান সিটি ব্যক্তি: পোপ জন পল ২০০৫ উপস্থিতি: আনুমানিক ৪০ লক্ষ
এই তথ্য অনুযায়ী ইতিহাসের সবচেয়ে বড় জানাজাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতেই; যেখানে বিপুল পরিমাণ মানুষ একই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
তবে হাদির জানাজা বাংলাদেশের মানচিত্রে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বিশাল জনসমাবেশ, মানুষের আবেগ এবং শোকের ঢেউ মিলিয়ে এই দিনটিকে অনেকেই ইতিহাসের অংশ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য—হাদির মৃত্যুর পরে দেশে যে আবেগ সৃষ্টি হয়েছিল, তারই প্রতিফলন আজকের জানাজায় ফুটে উঠেছে। লোকজন বলছেন— এই ভিড় শুধু জানাজার নয়, এটা প্রতিবাদ, ভালোবাসা ও সম্মানের প্রতীক।






