সারাদেশ

দুর্দিনের কান্ডারী মেহেদী হাসান পলাশকে ঘিরে উচ্ছ্বাস

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি, দুর্দিনের কান্ডারী হিসেবে পরিচিত কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা। প্রধান অতিথি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেক পিএসসি। বিশেষ অতিথি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, বিশেষ অতিথি: বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন জিয়া

মেহেদী হাসান পলাশকে ঘিরে উচ্ছ্বাস সভায় বক্তারা বলেন, “বাঞ্ছারামপুরের সুখে–দুঃখে যিনি ছিলেন পাশে, তিনি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। দল যখন সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করেছে, তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দিনে দলের কান্ডারী ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও দলকে ভালোবেসে দলের পাশে থাকবেন।”

নেতারা আরও বলেন, বাঞ্ছারামপুরে বিএনপির রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পেছনে মেহেদী হাসান পলাশের অবদান অনস্বীকার্য। মামলা–হামলা, দমন–নিপীড়নের কঠিন সময়েও তিনি কর্মীদের ছেড়ে যাননি। রাতবিরাতে নেতাকর্মীদের খোঁজ নেওয়া থেকে শুরু করে আন্দোলন-সংগঠনে দিকনির্দেশনা—সবক্ষেত্রেই তিনি ছিলেন সক্রিয়।
নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরা

সমাবেশে বক্তারা বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের নাম। এই সংগ্রামে বাঞ্ছারামপুরের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত।”
অনেক কর্মী কারাবরণ করেছেন, কর্মজীবন ও পরিবারকে ঝুঁকিতে রেখে আন্দোলনে থেকেছেন। তাদের এই ত্যাগকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সম্মান জানাতে জনতার প্রতি আহ্বান জানানো হয়।

৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার প্রধান অতিথি এমএ খালেক পিএসসি বলেন, তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ ভিশন। বাঞ্ছারামপুরের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ ভবিষ্যত চায়। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সেই পথ তৈরি করবে জনগণ।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফেরাতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাঞ্ছারামপুরের বিএনপি ঐতিহ্যগতভাবেই ত্যাগ ও আন্দোলনের রাজনীতি করে এসেছে।

জনসভায় নারী-পুরুষ, তরুণ, প্রবীণ সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ উপচে পড়ে। বক্তারা বলেন, বাঞ্ছারামপুরের মানুষ যেমন মেহেদী হাসান পলাশকে পাশে পেয়েছেন, তেমনি আজ তাঁকে সামনে রেখে নতুন আশার স্রোত তৈরি হয়েছে।
সভা শেষে নেতারা সবাইকে একত্রিত হয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বাঞ্ছারামপুরকে ‘দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply