শুক্রবার সকাল ৯টায় ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্পর্কে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন।
পরবর্তীতে সকাল ১০টায় তিনি বিনাপানি বাজারেও গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেনএই রাষ্ট্র পরিবর্তন করতে হলে পরিবর্তন আনতে হবে জনগণের ভোটের মাধ্যমে। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।
এসময় উপজেলা ও শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা গণসংযোগে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় গেলে জনগণ যেসব সুবিধা পেতে পারে (৩১ দফার আলোকে সংক্ষেপে)
পূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা
স্বাধীন নির্বাচন কমিশন ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করা হবে।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষা আইন
মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ব্যয় কমানো
ব্যবস্থাপনার সংস্কার করে বাজার নিয়ন্ত্রণ করা, কৃষক–ব্যবসায়ী–ভোক্তা সবার স্বার্থ রক্ষা।
দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ক্ষমতা প্রদান
দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং দুর্নীতিবাজদের দায়মুক্তি না দেওয়ার প্রতিশ্রুতি।
বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি
উদ্যোক্তা সহায়তা, প্রযুক্তিখাতে নতুন চাকরির সুযোগ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি।
আইন–শৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা
গুম–খুন বন্ধ, মানবাধিকার পুনরুদ্ধার।
স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্যাপক সংস্কার
সরকারি হাসপাতাল উন্নয়ন, ওষুধের দাম নিয়ন্ত্রণ, শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূরীকরণ।
স্থানীয় সরকারকে আরো ক্ষমতায়ন
ইউনিয়ন–উপজেলাকে উন্নয়ন কাজে স্বয়ংসম্পূর্ণ করা।
Home » রাষ্ট্রসংস্কারের বার্তা ঘরে ঘরেরাজাপুরে লিফলেট বিতরণে ব্যস্ত গোলাম আজম
রাষ্ট্রসংস্কারের বার্তা ঘরে ঘরেরাজাপুরে লিফলেট বিতরণে ব্যস্ত গোলাম আজম
the authorরুবিনা শেখ, ঝালকাঠি প্রতিনিধি
All posts byরুবিনা শেখ, ঝালকাঠি প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই
জুন ২৩, ২০২৬
গাংনীতে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি
জুন ২৩, ২০২৬






