রাজধানী

মিরপুরের হরিরামপুরে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা

রাজধানীর মিরপুর হরিরামপুরে অবস্থিত কাশেমী কিন্ডারগার্ডেন ও হেফজুল কুরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ দোয়া মাহফিল ও আলোচনা সভা। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া হুসেনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদ উদ্দিন ইয়াহিয়া কাসেমী।
প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও ইতিহাসবিদ ড. এইচ. এম. রমজান পাশা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া হুসেনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুদ্দিন ইউসুফ।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষার গুরুত্ব, নৈতিকতা ও আদর্শিক জীবন গঠনে দ্বীনি প্রতিষ্ঠানের ভূমিকা, শিশুদের মাঝে কুরআন শিক্ষার প্রসার, চরিত্র গঠন, এবং সুন্নাহভিত্তিক সমাজ নির্মাণের অপরিহার্যতা তুলে ধরেন। তাঁরা বলেন— ছোটদের শুদ্ধ শিক্ষায় গড়ে তুলতে পারলেই আগামী প্রজন্ম একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, দুর্নীতি ও অশান্তি থেকে মুক্তি, এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ভবিষ্যতেও তারা শিশুদের কুরআন শিক্ষা ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply