সারাদেশ

চুনারুঘাটে ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে আইন শৃংখলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বোধবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুর ইসলাম ।সভায় বক্তারা পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন। তাই পুলিশ আর জনতার পারস্পারিক সম্পর্ক হবে সৌহাদ‍্যপূর্ণ এমনটাই মনে করেন সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও গণ্যমান‍্য ব‍্যক্তিগণ।

Leave a Reply