রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ জনসচেতনতা: মানববন্ধন ও র‍্যালি

রাখিব চারপা, রাহমানির রাজিম পর, করিব ডেঙ্গু প্রতিকার এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি পেশ কর্মসূচি।

কর্মসূচির আয়োজন করে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঢাকা জেলা কমিটি।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ক্যাব কেন্দ্রীয় কমিটি
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুর রহমান, সভাপতি, ক্যাব ঢাকা জেলা কমিটি
রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)

শওকত আলী খান, সদস্য, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি
আবুল কালাম আজাদ, আজীবন সদস্য, ক্যাব
মো. খলিলুর রহমান, উপদেষ্টা, ক্যাব ঢাকা জেলা কমিটি

গান মা পপি, সভাপতি, ক্যাব গাজীপুর শাখা

সালোয়ার হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ক্যাব
স্বপন দে, সভাপতি, ক্যাব উত্তরা শাখা
বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে।
তাঁদের মতে, “প্রতিটি ঘর, অফিস, বাজার ও রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমানো সম্ভব।
তারা দাবি করেন,
সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ,
নিয়মিত ফগিং কার্যক্রম,

লার্ভা ধ্বংস অভিযান,
এবং গণসচেতনতামূলক প্রচারই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আহ্বান —
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল নাগরিককে পরিচ্ছন্নতা রক্ষায় অংশগ্রহণ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে সবাইকে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

Leave a Reply