বৃহস্পতিবার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ২নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা জনাব গোলাম আজম সৈকত।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঠালিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ফারুক মোল্লা, সদস্য সচিব লিটু মাতুব্বর ও যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস খোকন।
সভায় আরও উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন ইসমাইল মাষ্টার, জাকির জোমাদ্দার, মোশাররফ শরীফ, পলাশ জোমাদ্দার, মন্টু, কামাল হোসেন, আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা পলাশ গোলদার, ইমরান গোলদার, মামুন পোদ্দার, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, রিপন সিকদার, ইউনুস মুন্সি, রফিক সিকদার, সালাহউদ্দিন রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু বিএনপির রাজনীতির অংশ নয়, এটি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।






