সারাদেশ

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শফিক গ্রেফতার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে চাঁদা না পেয়ে লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করার ঘটনার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় শফিকুলের কাছে থেকে জব্দ করা হয় একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন।

দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটালিয়ান সদর দফতরের সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মো. নাঈম উল হক।

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শফিক গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করার ঘটনার মূল হোতা শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় শফিকুলের কাছে থেকে জব্দ করা হয় একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন।

দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটালিয়ান সদর দফতরের সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি জানান, গ্রেফতার আসামি শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক এর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে রূপগঞ্জ থানায় অন্তত ৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে ঢাকার সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, এর আগে চলতি মাসের শুরুতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসায়ী লোকমান হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক ও তার লোকজন। দাবি করা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে এমন হুমকি দেয়া হলে লোকমান হোসেন বাধ্য হয়ে তাদের এক লাখ টাকা দেন। পরবর্তীতে গত ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে দাবি করা আরও চার লাখ টাকার জন্য শফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনীর লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply