সারাদেশ

রসমালাই খেয়ে অসুস্থ ৫ জন, রংধনু বেকারি সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পরদিনই প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, বেকারির ভেতরে মিষ্টি তৈরির পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর। টেবিল, যন্ত্রপাতি এবং কাজের জায়গা ছিল অপরিচ্ছন্ন। মিষ্টির শিরার মধ্যে মৃত তেলাপোকা পাওয়া যায়, যা ওই শিরাতেই বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল। মিষ্টি তৈরির সময় কোনো হেডক্যাপ, গ্লাভস বা নির্ধারিত পোশাক না পরে খোলা এবং অরক্ষিত পরিবেশে কাজ করছিলেন কর্মীরা। এছাড়াও, অবকাঠামোগত ত্রুটি ও খাদ্য উপকরণগুলো এলোমেলোভাবে খোলা অবস্থায় রাখা ছিল যা অভিযানে ধরা পড়া বড় ধরনের অনিয়ম।

নিউজ ডেস্ক:

Leave a Reply