বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ সাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ভোররাত চারটার দিকে শাহবাগ থানা পুলিশ সদর থানায় যোগাযোগ করে জানায়—সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় সাকিব খানকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশের কাছে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব খান বগুড়ায় প্রথম সারির নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে আন্দোলনের স্থানীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।






