র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এবং র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল ০৪ অক্টোবর ২০২৫ তারিখ সকালে রাজধানীর রূপনগর থানাধীন গোড়ান চটবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম (৩০)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজে নারীর প্রতি সহিংসতা রোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






