জনপ্রিয় জাপানি অ্যানিমেশন চরিত্র ডোরেমনের আজ জন্মদিন। স্রষ্টাদের কল্পনা অনুযায়ী ভবিষ্যতের ৩ সেপ্টেম্বর ২১১২ সালে জন্ম হয়েছিল এই নীল রঙের রোবট বিড়ালের। তাই প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে ভক্তরা ডোরেমনের জন্মদিন উদ্যাপন করে।
ডোরেমনকে তৈরি করা হয়েছিল ভবিষ্যতের এক কারখানায়। তার কাজ হলো ছোট্ট নোবিতাকে সাহায্য করা। পকেট ভরা নানান রকমের জাদুকরী যন্ত্রপাতি দিয়ে নোবিতার বিপদ সামাল দেওয়াই তার প্রধান বৈশিষ্ট্য। শিশুদের কাছে শুধু বিনোদনের চরিত্র নয়, বরং এক বিশ্বস্ত বন্ধুর প্রতীক হিসেবেই ডোরেমন পরিচিত।
ডোরেমনের জন্মদিনকে কেন্দ্র করে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ করে শিশুরা আজকের দিনটিকে আনন্দঘনভাবে পালন করছে।
অ্যানিমে দুনিয়ার এই কিংবদন্তি চরিত্রের জন্মদিনে ভক্তদের একটাই চাওয়া—ডোরেমন যেন চিরকাল তাদের শৈশবের প্রিয় বন্ধু হয়ে থাকে।






