সারাদেশ

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসায় নবাগত ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসায় নবাগত ও বিদায়ী শিক্ষক/কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮তম এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবাগত শিক্ষক এবং অন্য প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক মিয়া। সহকারী অধ্যাপক মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুকিত, সহকারী অধ্যাপক জনাব আব্দুল মালেক এবং সহকারী শিক্ষক জনাব দেলোয়ার হোসাইন। বক্তারা তাঁদের বক্তব্যে নবাগত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং বিদায়ী শিক্ষকদের কর্মজীবনে সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। নতুন যোগদানকারী শিক্ষকরা এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্যকে ধরে রাখবেন এবং বিদায়ী শিক্ষকরা নতুন কর্মক্ষেত্রেও আলোকিত ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।

অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী শিক্ষকদের স্মারক উপহার প্রদান করা হয়।

Leave a Reply