সারাদেশ

টঙ্গীতে অবৈধ প্রতিষ্ঠানকে সিলগালা ও অর্থদণ্ড প্রদান

গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে কারখানায় খোলা তেল বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা, আরেকটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার একটি দল পুলিশি সহায়তা নিয়ে টঙ্গী বাজারে অভিযান চালায়। এসময় টঙ্গী বাজারের তিন ভাই সুপার মার্কেটে যমুনা সয়াবিন তেল নামে একটি অবৈধ কারখানাকে খোলা তেল বোতলজাত করে বাজারজাত করার সময় শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। একই সময় একই নামের আর একটি প্রতিষ্ঠানের জনৈক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা একটি কারখানা সিলগালা করে আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে গড়ে উঠা এই ধরনের কারখানাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

নিউজ ডেস্ক:

Leave a Reply