সারাদেশ

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে তিন মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে এবং অভিযুক্ত বাবাকে আটক করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রির ঘটনায় কন্যা শিশুটির বাবা মিরাজ হোসেনকে (২৫) আটক করা হয়।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুর মা আসমাউল হোসনা বলেন স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে সন্তানকে বিক্রি করে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সেজন্য আমি কৃতজ্ঞ।

নিউজ ডেস্ক:

Leave a Reply