সারাদেশ

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে একটি দোকানঘর দখল করে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের পর দলটির নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে।

‘গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর পাশাপাশি তিনটি দোকান একত্রিত করে স্থানীয় বিএনপির কার্যালয় হিসেবে গড়ে তোলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও মাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য তোতা মিয়া প্রধান। কার্যালয়টিতে মাহমুদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানারও সাঁটানো হয়।’

প্রাথমিক তদন্তের বরাতে আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘নিহত জাহাঙ্গীর দোকানটির মালিক ছিলেন। কয়েকমাস আগে স্থানীয় বিএনপি নেতারা সেখানে দলীয় কার্যালয় গড়ে তোলেন। দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করেই তর্ক-বিতর্ক হয় এবং এক পর্যায়ে বিএনপির ওই কার্যালয়ের ভেতরেই দোকান মালিককে মারধর করা হয়।’ পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মসমালোচনা করুন, নিজের দলের খারাপ লোকদের অপকর্মের সমালোচনা করে সেগুলো দলের নজরে আনুন। এতে দলের মধ্যে থাকা অপরাধীরা সতর্ক হবে এবং অপকর্ম থেকে দুরে থাকবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply