বিশ্বজুড়ে পানির দাম বেড়েই চলেছে, বিশেষ করে বোতলজাত খনিজ পানির। সম্প্রতি অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, বোতলজাত পানির দামে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দেশটিতে এক লিটার পানির গড় দাম প্রায় ৫৬০ টাকা, যা কিছু ক্ষেত্রে ১ হাজার ৫৯০ টাকাও ছাড়িয়ে যায়।
শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাকি চারটিও ইউরোপের। লুক্সেমবার্গ: ৪১৫ টাকা, ডেনমার্ক: ৩৫৭ টাকা, জার্মানি: ৩৩০ টাকা, নরওয়ে: ৩২৯ টাকা। আরও কিছু দেশ যেখানে পানির দাম তুলনামূলকভাবে বেশি: অস্ট্রিয়া: ৩২৫ টাকা, বেলজিয়াম: ৩১৬ টাকা, নেদারল্যান্ডস: ৩১২ টাকা, অস্ট্রেলিয়া: ২৭৪ টাকা, ইসরায়েল: ২৬৯ টাকা।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ১০০টি দেশে বোতলজাত পানির দাম বিশ্লেষণ করে বৈশ্বিক এই তালিকা তৈরি করেছে। তাতে দেখা গেছে, সবচেয়ে কম দামে বোতলজাত পানি মেলে মিসরে (১৫ টাকা), আর এর পরেই বাংলাদেশ—যেখানে এক লিটার পানির গড় দাম মাত্র ২০ টাকা।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রতি লিটার পানির দাম: ভারত: ২৫ টাকা, পাকিস্তান: ৩২ টাকা, শ্রীলঙ্কা: ৫৫ টাকা, নেপাল: ২৫ টাকা,
এই তালিকাটি ১০০টি দেশের পানির দাম বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, পানি এখন শুধু প্রয়োজন নয়, অনেক দেশেই এটি বিলাসবহুল পণ্যের কাতারে পৌঁছে গেছে।






