সারাদেশ

ওসি অপসারণ দাবিতে রৌমারি থানা ঘেরাও

কুড়িগ্রামের রৌমারী থানার ওসি লুৎফর রহমানের অপসারণ ও ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে থানা ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা।

শনিবার (২৬ জুলাই) একটি মিছিল নিয়ে থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় ওসিসহ পুলিশ সদস্যরা বাধা দেন। পরে বিক্ষোভকারীরা থানার গেটে অবস্থান নেন।

এর আগে সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর-চরনতুন বন্দর এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রথমে উপজেলা শহরের প্রদান প্রদান সড়ক ঘুরে রৌমারী থানার গেট খুলে প্রবেশের চেষ্টা করে। এ সময় ওসিসহ পুলিশ সদস্যরা বাধা দেন। পরে থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি ওসি লুৎফর রহমানের অপসারণও চান তারা।

নিহত নুরুল আমিনের বাবা আনোয়ার হোসেন ব‌লেন, আমার ছে‌লে নুরুল হত‌্যাকা‌রী‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। পু‌লিশ আসামি ধরতে গা‌ফিল‌তি কর‌ছে। আমি এ ওসির অপসারণ চাই।

নিহত বুলু ও ফুলু মিয়ার ভাই শাহাজালাল ব‌লেন, আমি এক মাস আগে অভি‌যোগ করেছি রৌমারী থানার ওসি কোনো পদক্ষেপ নেননি। তখন ওই ঘটনায় পদক্ষেপ নেওয়া হলে হয়তো এত বড় ঘটনা ঘট‌ত না। আবার এদি‌কে মূল আসামি ধর‌ছে না।

থানা ঘেরাও এবং অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান অস্বীকার করে বলেন, থানায় আমাদের কাছে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আসছিল। তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে রৌমারি উপজেলার ভুন্দুর চর এলাকায় জ‌মি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘ‌র্ষে তিনজ‌ন নিহত হ‌ন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। নিহতরা হ‌লেন- আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন, গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া ও ফুলবাবু।

নিউজ ডেস্ক:

Leave a Reply