চট্টগ্রামের আনোয়ারায় একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম আবদুল মজিদ (৩৯)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটক আব্দুল মজিদ ওই গ্রামের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, ঘরে অস্ত্র থাকার তথ্য পেয়ে আনোয়ারা থানা–পুলিশের একটি দল এই অভিযান চালিয়েছিল। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী পুকুরের পাকা ঘাটের পাশে মাটির নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কি একনলা বন্দুক, আটটি কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।






