সারাদেশ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে হতাহতের শঙ্কা, রেল যোগাযোগ বন্ধ

খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রেনটি খুলনা থেকে যাত্রা শুরুর পর আলিফ গেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।

নিউজ ডেস্ক:

Leave a Reply