দক্ষিণ সুরমা উপজেলা (মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানা) ভোক্তা অধিকার সংস্থা (সিসিএস) এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন ভোক্তা অধিকার সংস্থা সিসিএস সিলেট জেলার সম্মানিত কো-অর্ডিনেটর জনাব ইমদাদুল হক জীবন।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুক্তিসেন সামান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরান আহমদ, সিলেট জেলা জার্নালিস্ট ও সাবেক সভাপতি, দক্ষিণ সুরমা প্রেসক্লাব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামিম আহমদ, সিনিয়র সদস্য, সিলেট জেলা সিসিএস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল প্রবাসী জনাব মুহিত আহমদ উক্ত সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন শাহিন আহমদ, শুভেচ্ছা ব্যক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সিসিএস সদস্য শামিম আহমদ, ও ইয়াকুব আলী, মুহাম্মদ গিয়াস উদ্দিন,শাহরিয়ার তপু,ইমাদ উদ্দিন,মঞ্জুর শাহরিয়ার সহ সভায় আরও উপস্থিত ছিলেন মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানার সিসিএস-এর সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভোক্তা অধিকার আন্দোলনকে আরও বেগবান করার জন্য যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






