সারাদেশ

পদ্মায় বালুমহাল ইজারা দেওয়ার উদ্যোগ প্রশাসনের, এলাকাবাসীর শঙ্কা–উদ্বেগ

পদ্মা নদীর ভাঙন ঠেকাতে কোটি কোটি টাকা ব্যয় করে বাঁধ নির্মাণ করছে সরকার। অন্যদিকে শরীয়তপুরে ভেদরগঞ্জের কাঁচিকাটা এলাকায় পদ্মা নদীতে বালুমহাল ঘোষণা করে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।

৬৩ একর জমি বালু মহাল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। ইজারা দরপত্রে অংশগ্রহণের জন্য তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বালু মহাল। ঘোষণার অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। এক বছর পর আবার একই এলাকার আরেকটি মৌজায় বালু মহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করার খবরে স্থানীয় বাসিন্দাদের মনে ভয়াবহ ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের এই প্রক্রিয়া বন্ধের দাবিতে পদ্মার তীরবর্তী এলাকার মানুষ ৩ মে মানববন্ধন ও নদীর তীরে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply