জাতীয়সারাদেশ

হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে আইভীর ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয়। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। শুনানি শেষে আদালত সজল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেন।

 

 

বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় এজাহারে আইভীর নাম আছে। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। কারণ আইভী মেয়র থাকাবস্থায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আসে। তখন আইভী ও শামীম ওসমান মিলে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়ার দাবি করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply