জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক মিটার লাগাতে গিয়ে সামছুল (৫৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
নিহত সামসুল উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত মনসুরের রহমান ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন দুর্ঘটনায় সামছুলের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সামছুল উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আরজি অনন্তপুর গ্রামের হাউস মিয়ার পুরাতন বাড়ির ব্যবহৃত একটি বৈদ্যুতিক মিটার নতুন বাড়িতে স্থানান্তরে করার কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক পোলের সংযোগ বিছিন্ন না করে মিটারে সংযোগ দেওয়ার চেষ্টা করেন সামছুল। এ সময় বৈদ্যুতিক তারটি তার পেটে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক মিটার লাগাতে গিয়ে সামছুল নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ইলেকট্রিশিয়িান ছিলেন।






