সারাদেশ

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মলায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। রোববার রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান।

তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

নিউজ ডেস্ক:

Leave a Reply