সারাদেশ

হ্যান্ডকাফসহ দুই আসামি পলাতক, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন- জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে ওই দুই আসামিকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় তারা। পরে এদের মধ্যে প্রথমে দুলাল শেখ সদর উপজেলা ও পরবর্তীতে সুরুজ মাদবরকেও জাজিরা উপজেলা পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পুলিশ কাস্টরি থেকে মাদক মামলার দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply